সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হিমাগার ও কুলি ভ্যান শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : মঙ্গলবার বিসিক শিল্পনগরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার অন্তর্গত হিমাগার শ্রমিক ও কুলি ভ্যান শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন ২নং জোন সভাপতি মো: শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখা সভাপতি মো আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন ট্রেড ইউনিয়ন সম্পাদক মো. আতিকুল ইসলাম লয়া, উপস্থিত ছিলেন হিমাগার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রবীণ শ্রমিক নেতা আব্দুল জলিল, কুলি ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর জহুর, শ্রমিক নেতা তাজমিরুর রহমান মানিক, আব্দুল হামিদ প্রমুখ। শেষে ইফতারে দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Check Also

দেশী-বিদেশী শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণ বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

বগুড়া সংবাদ : বগুড়ায় দেশি-বিদেশি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে টিএমএসএস এর মৈত্রী মন্দিরে পালিত হয়েছে জন্মাষ্টমী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *