সর্বশেষ সংবাদ ::

কাহালুতে দিনব্যাপী সমবায়ীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  সোমবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ও জেলা সমবায় অফিসের পরিচালনায় সমবায়ীদের অংশ গ্রহণে ”সমবায় সমিতির খাতাপত্র লিখন ও হিসাব সংরক্ষণ” বিষয়ক মডিউল-১ এর এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার কাশপিয়া তাসরিন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বগুড়া জেলা সমবায় অফিসার সাজরাতুল আলম তৌহিদ।
কাহালু উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষনের প্রশিক্ষক ছিলেন শিবগঞ্জ উপজেলা সমবায় অফিসার কাজী ফাতেমা-তুজ-জোহরা, জেলা সমবায় অফিসের প্রশিক্ষক শ্রী দিলীপ কুমার সরকার।
প্রশিক্ষণে কাহালু উপজেলার ২৫ টি মৎস্যজীবি সমিতির সভাপতি/সম্পাদক অংশ গ্রহন করেন।

Check Also

বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া ফল ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

বগুড়া সংবাদ : বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে ফুলেল শুভেচ্ছা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *