সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মনোনয়ন দাখিলের সময় বিএনপি নেতাদের মধ্যে হাতাহাতি

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় জেলা বিএনপির দুই নেতার মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন অফিসে যান দলের বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে। এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন এর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে পরিনত হয়। উপস্থিত অন্য নেতারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, সোমবার রেজাউল করিম বাদশার মনোনয়ন জমা দেওয়ার সময় একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে জেলা বিএনপি সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন। আগামী ৯ এপ্রিল এই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এমন একটি গুরুত্বপূর্ণ আসনে দলের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিনে শীর্ষ নেতাদের এই কোন্দল স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার সময় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

Check Also

শিবগঞ্জে ৩১৪৭ জন কৃষক/কৃষাণী পেলেন কৃষক কার্ড

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : নির্বাচনী আরেকটি ওয়াদা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *