সর্বশেষ সংবাদ ::

কাহালুর আখুঞ্জার বসত বাড়ীতে অগ্নিকান্ড ক্ষয়ক্ষতির পরিমান প্রায় সাড়ে ৩ লাখ টাকা

 

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উজেলার কাহালু সদর ইউনিয়নের আখুন্জা গ্রামে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মানুষ তারাবি নামাজ শেষে বাড়িতে আসার পর মাগুড়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আখুন্জা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ আব্দুস সামাদ এর বসতঃ বাড়ীর বিলন্ডিং এর দ্বিতীয় তলায় রহস্য জনক ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ সময় কাহালু ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে দ্রæত ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার আসবাবপত্র ভূস্মিভূত হয়। মাওঃ আব্দুস সামাদ, কাহালু সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন এর জামাতা। তবে অগ্নিকান্ডে সুত্রপাত কিভাবে হয়েছে তা সঠিক করে কেউ বলতে পারছে না।

Check Also

অংশগ্রহণ করেন ২৫০জন শিক্ষার্থী পরিবেশ রক্ষায় সচেতন প্রজন্ম গড়তে বগুড়ায় সাত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

বগুড়া সংবাদ  : পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় সাত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *