সর্বশেষ সংবাদ ::

কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনূষ্ঠান

বগুড়া সংবাদ : শনিবার বেলা ১১ টায় বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/২৬ইং উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনূষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনূষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনূষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা পাণিসম্পদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর সায়েদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) প্রভাত কুমার হালদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আনসার-ভিডিপি অফিসার মনিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার সেক্রেটারী মাওঃ শহিদুর রহমান সবুজ, কাহালু থানার এস আই মাসুদ করিম, বীরমুক্তিযোদ্ধা শ্রী প্রফুল্ল, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মোমিন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ, সদস্য ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব আব্দুল হান্নান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষকবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

 

Check Also

বিহঙ্গ আবৃত্তি পরিষদের একুশের আয়োজন “বর্ণ সুধা” অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় বিহঙ্গ আবৃত্তি পরিষদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *