বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ বগুড়া) : জয়ী হয়ে বগুড়া ২ আসনের সকল জন সাধারণের উদ্যশে শুভেচ্ছা বার্তা প্রদান করেন শিবগঞ্জের নব নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন সম্মানিত বগুড়া-২ (শিবগঞ্জ) উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
আপনারা আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন, এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় আমার একার নয়; এটি শিবগঞ্জের আপামর জনসাধারণের বিজয়, গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বিজয়।
সেই সাথে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি- তিনি আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়ে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞতায় আবদ্ধ।
প্রিয় উপজেলাবাসী, নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যেভাবে সাহস, ঐক্য ও দৃঢ়তার সাথে আমার পাশে ছিলেন, তা আমি কখনো ভুলবো না। আপনাদের এই ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দায়িত্ব।
ইনশাআল্লাহ, আমি আপনাদের আস্থা রক্ষায় সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবো। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং সবসময় থাকবো— সুখে-দুঃখে, উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে।
আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা সবসময় কামনা করছি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
