সর্বশেষ সংবাদ ::

বগুড়ার নন্দীগ্রামে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিএনপির তিন নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুস সালাম, বগুড়া জেলা বিএনপি নেতা তোহার ঘনিষ্ঠ সহযোগী পারভেজ এবং আরেকজন বিএনপি কর্মী।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Check Also

শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার ইসলামিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *