সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব কে এ কে এম ফজলুর রহিম টিপু, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইনছান আলী এবং সহ-সভাপতি সাজেদুর রহমান স্বপন।

এ ছাড়াও পরিচালকবৃন্দের মধ্যে অংশ নেন জাহিদুর রহমান জাহিদ, মাসুদ রানা রাজু, আলমগীর হোসেন মাসুদ, মশিউর রহমান নয়ন, সুলতান মাহমুদ, ইউসুফ আলী, মমিনুর রহমান, আরিফুর রহমান রনি, আরভিল আহমেদ খোকন, আনোয়ারুল সাদাত, সাব্বির হোসেন, শাফি মাহমুদ, ফজলে রাব্বি জুয়েল, রায়হানুল ইসলাম, সুজন, মোল্লা শাহীন, প্রিন্স, সবুজ, জাহিদ, ফজলুর রহমান, আবু সাইদ শাহিনসহ বিসিডিএস-এর আওতাধীন সকল কেমিস্টবৃন্দ।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Check Also

কাহালুতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনে আয়োজনে ২ দিনব্যাপী ৪৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *