সর্বশেষ সংবাদ ::

বগুড়া মাইক্রো চালক কল্যাণ সংস্থার আয়োজনে কামরুল, হোসেন, রিপন ও ইন্তেজারের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা কার ও মাইক্রো চালক কল্যাণ সমিতি ও সংস্থার আয়োজনে মরহুম কামরুল আলম রাজু, হোসেন আলী, রিপন মিয়া ও ইন্তেজার রহমানের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বাদ ঈশা সংস্থার মূল অফিস ভাটকান্দি ব্রিজ সংলগ্ন শান্তিবাগ, মালতীনগর, বগুড়া ১১নং ওয়ার্ডে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন আব্দুল হান্নান মন্ডল এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার উপদেষ্টা মোহাম্মদ মাসুদ মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ইমরান হোসেন সুলতান।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ সোহেল রানা, কাইয়ুম, মোহাম্মদ নিরব হোসেন, মাসুম, মোঃ আব্দুর রাশেদ শেখ, মোহাম্মদ আমিনুল, মোহাম্মদ মাসুদুর রহমান, মোহাম্মদ সবুজ, আলামিন, আব্দুর রশিদ, রিগান, সরোয়ারসহ সংস্থার সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মরহুমদের আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

Check Also

দুপচাঁচিয়ায় দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থনে নারী পদযাত্রা

বগুড়া সংবাদ : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থনে নারী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফেব্রæয়ারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *