সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় যারা বিএনপির প্রার্থী হলেন

 

বগুড়া সংবাদ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম নাম ঘোষণা করেন।

বগুড়ায় ৭টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাচিয়া) আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোশারফ হোসেন এবং বগুড়া -৫ (শেরপুর-ধুনট) আসনে গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-৬ (সদর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।তবে বগুড়া-২ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

Check Also

বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে মাঠে হাজারো নারীর রাজপথে মিছিল

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *