সর্বশেষ সংবাদ ::

সভাপতি আনিছুর, সম্পাদক মাজেদুর সান্তাহার ইউনিয়ন ইসলামি আন্দোলনের ৪ নম্বর ওয়ার্ড শাখার নতুন কমিটি গঠন

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন ইসলামি আন্দোলনের ৪ নম্বর ওয়ার্ড শাখার নতুন কমিটির ঘোষণা করা হয়েছে৷ কমিটিতে
হাফেজ মাওলানা আনিছুর রহমান সভাপতি ও পল্লী চিকিৎসক মাজেদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ইউনিয়নের দমদমা পূর্ব পাড়ায় সান্তাহার ইউনিয়ন ইসলামি আন্দোলনের এক সভায় ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করেন  উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি হাজী আব্দুর রাজ্জাক। শপথ বাক্য পাঠ করান সাধারণ সম্পাদক আব্দুস সালাম। নতুন কমিটিতে সহ সভাপতি হয়েছেন- আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ, সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, সহ-সাংগঠনিক আব্দুল লতিফ, প্রচার সম্পাদক আরিফ হোসেন।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *