সর্বশেষ সংবাদ ::

বগুড়ার ধুনটে ইছামতি নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার ইছামতি নদীর তীরে বাজারের ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের ইছামতি নদীর তীর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আড়কাটিয়া বাজারের পশ্চিমপাশে ইছামতি নদীর তীরে ঘাস কাটছিলেন নবীর উদ্দেনের স্ত্রী মঞ্জিলা খাতুন। এসময় তিনি নদীর তীরে একটি বাজারের ব্যাগ দেখতে পান। পরে ব্যাগটি খুলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে স্থানীয়দের জড়ো করেন। তবে ধারনা করা হচ্ছে, কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতক শিশুকে ফেলে রেখে গেছে।

এবিষয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *