সর্বশেষ সংবাদ ::

বগুড়াতে যৌথবাহিনীর অভিযানে যৌন নিপীড়নকারী আটক

বগুড়া সংবাদ : গত ৮ জুন ২০২৫ খ্রিঃ, শনিবার বিকেল আনুমানিক ১৫৪৫ ঘটিকায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার একটি স্থানীয় মসজিদের ভিতরে ৮ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করে আকালু মোল্লা (৬২) নামক এক দুর্বৃত্ত।

শিশুটি চিৎকার শুরু করলে আশেপাশে থাকা কয়েকজন পথচারী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাব একাধিক অভিযান পরিচালনা করে, কিন্তু দুর্বৃত্তকে আটক করা যায় নি। পরবর্তীতে আজ সকালে সারিয়াকান্দি সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর নেতৃত্বে একটি টহল দল, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে অভিযুক্তকে তার বোনের বাড়ি থেকে (নিজ বাড়ি থেকে প্রায় ৪ কিমি দূরে) আটক করতে সক্ষম হয়।

এলাকাবাসী সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে অত্যন্ত সন্তুষ্ট ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা যৌথবাহিনীর এমন অভিযানকে স্বাগত জানান।

Check Also

দুপচাঁচিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি ছাটন, সম্পাদক রতন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *