সর্বশেষ সংবাদ ::

দেশে ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

বগুড়া সংবাদ : দেশে গত ২৪ ঘন্টায় ৪০টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ।

মঙ্গলবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টা পর্যন্ত করোনা থেকে দুইজন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৫৪ জন। তবে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে দেশে ২৯ হাজার ৪৯৯ জন মারা গেছেন।

Check Also

দুপচাঁচিয়ায় অসহায়-দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *