সর্বশেষ সংবাদ ::

মাওলানা তায়েব আলীর ইন্তেকালে বগুড়া শহর জামায়াতের শোক

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার সাবেক নায়েবে আমীর, বগুড়া পশ্চিম জেলা জামায়াতের সাবেক আমীর, কাহালু উপজেলা পরিষদের সাবেক ৩ বারের চেয়ারম্যান, কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, দারুস সুফফা ট্রাস্টের কার্য নির্বাহী সদস্য, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার সাবেক জিএস, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর ইন্তেকালে মরহুমের  আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
অপর এক বার্তায় মরহুমের ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী, সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, সভাপতি শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ,বগুড়া শহর শাখার সভাপতি অধ্যাপক হেদাইতুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ,বগুড়া শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শাহাদত হোসেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ, বগুড়া শহর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা রুস্তম আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইকরামুল হক, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আবু তাহের ,কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আবু হুর ফারাজি , কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মুখলিছুর রহমান, মিজানুর রহমান , সাদ্দাম হোসেন  প্রমুখ নেতৃবৃন্দ।

Check Also

শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

  বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *