সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার ৬

বগুড়া সংবাদ :

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির এক বসত বাড়িতে মাদক বিরোধী  অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ৬ কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরর পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার দত্তবাড়ীয়ার জালাল সরদারের ছেলে আশরাফুল ইসলাম (৩৬), একই গ্রামের কমল দেবনাথের ছেলে সুদেব দেবনাথ (২৯), আজিজার আকন্দের ছেলে আহসান হাবীব তোতা (৩৬), মৃত তজিবর সাহার ছেলে জাহিদুল ইসলাম (২৭), মৃত খালেক সরদারের ছেলে মিনহাজ সরদার (৩৭) ও পুশিন্দা হিন্দু পাড়ার মৃত নারায়ন চন্দ্র সেনের ছেলে কৃষ্ণ (৩৫)।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে গ্রেপ্তার আশরাফুল ইসলামের বসতবাড়ীর শয়ন কক্ষ থেকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Check Also

বগুড়া শহর যুবদলের ওয়ার্ড ও বন্দর কমিটি অনুমোদনঃ নবনির্বাচিতদের সংবর্ধনা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড যুবদলের সাংগঠনিক কার্যক্রম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *