সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজকে জাতীয়করনের দাবিতে মানববন্ধন

বগুড়া সংবাদ : বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারিকরণের দাবিতে মানববন্ধন, লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের সাতমাথা মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে সরকারের প্রতি তাদের দাবির কথা জানান। এসময় সরকারিকরণের দাবিতে বিভিন্ন স্লোগানও দেন তারা।

মানববন্ধনে  বক্তব্য রাখেন অভিভাবক আব্দুস সালাম,মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, আঃ রহিম, কেডি রহমান,মামুনুর রশিদ, সহকারী শিক্ষক শাকিব, শামীম আহম্মেদ, সুরাইয়া রুপা, মীর মোশারফ হোসেন, জিয়াউর রহমান জিয়া বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সিফাত তুল্লাহ,শিক্ষার্থীদের মধ্যে আরোও বক্তব্য রাখেন নাবিল, রাজিব,সানা উদ্দিন শুভ, ফুয়াদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Check Also

দেশে আর নতুন কোন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দেয়া হবেনা-অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়া  সংবাদ : ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *