সর্বশেষ সংবাদ ::

‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় বগুড়ায় পলিটেকনিকের শিক্ষার্থীরা ,লাল কাপড়ে ঢেকে দিল মূল ফটকের নাম

বগুড়া সংবাদ: পূর্বঘোষিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে বগুড়ার পলিটেকনিক শিক্ষার্থীরা মূল ফটকের সামনে মানববন্ধন করেছে । আজ শনিবার (২০ এপ্রিল) বেলা  ১২টার দিকে কর্মসূচিতে অংশ নেন তারা।ক্যাম্পাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইনস্টিটিউট গেইটে গিয়ে শেষ হয়।  ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নাম লাল কাপড়ে ঢেকে দেন। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মূল ফটকের নাম ঢেকে রাখা হবে।এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) জুম্মার নামাজ শেষে শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল বের করেন। পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে শুরু হয়ে কলোনী এলাকা প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা গেইটের সামনে রাস্তার ওপর সমাবেশ করেন। সেখানে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Check Also

ধুনটে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে ১৪ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *