সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জামায়াতের যুব বিভাগের ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী লাহিড়ীপাড়া ইউনিয়নের যুব বিভাগের ফুটবল টুর্ণামেন্ট সভাপতি মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে এবং প্রভাষক হেলাল উদ্দিনের সঞ্চালনায় শুক্রবার বুজরুক মাঝিড়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া শহর জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাদক সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামাতের প্রচার মিডিয়া ও আইসিটি সম্পাদক মো: ইকবাল হোসেন। আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাকিরুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাওলানা একরামুল হক, মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।

Check Also

মাদক নির্মূলে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে: রেজাউল করিম বাদশা এমপি

বগুড়া সংবাদ :  দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *