সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৩, সাবেক এমপি আব্দুল মোমেন তালুকদার খোকার ইন্তেকাল

বগুড়া-৩, সাবেক এমপি আব্দুল মোমেন তালুকদার খোকার ইন্তেকাল

বগুড়া সংবাদ :বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা ইন্তেকাল করেছেন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন। মঙ্গলবার বেলা ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।  স্ত্রী, তিন কন্যা এবং নাতি-নাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপি মনোনীত ২ বার জাতীয় সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহি বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার বিএনপি মনোনীত তিন বারের এমপি ছিলেন।

Check Also

দুপচাঁচিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বীরকেদার ইউপি চ্যাম্পিয়ন

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় ধাপ, নিমাইকালা ও যোগীপাতা গ্রামবাসীর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *