সর্বশেষ সংবাদ ::

সান্তাহার শহরকে পরিচ্ছন্ন রাখতে ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করলেন প্রশাসক

সান্তাহার শহরকে পরিচ্ছন্ন রাখতে ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করলেন প্রশাসক
বগুড়া সংবাদ :  বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করলেন পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় সান্তাহার পৌরসভার আয়োজনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিদর্শন করে এসব ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুনতান মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, মাশফিক প্রমূখ।
এ বিষয়ে সান্তাহার পৌরসভা প্রশাসক রুমানা আফরোজ জানান, লোকজনের বাসা-বাড়ির সামনে দিনের পর দিন বর্জ্য আবর্জনা পড়ে থাকতে দেখা যেত। এবং সেগুলোর দুর্গন্ধে পথচারীদেও চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছিল। এসব ভোগান্তি এড়াতে পৌর শহরের মোড়ে, বাসা বাড়ির সামনে এবং গুরুত্বপূর্ন পয়েন্টে ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করা হয়। এতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহরে রূপ নিবে বলে প্রত্যাশা করছি।

Check Also

বগুড়ায় মাজলিসুল মুফাসসিরীন সম্মেলন অনুষ্ঠিত কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে জনগণের মাঝে পৌঁছে দিন: সোহেল

বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার একটি মোটেলে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরীর উদ্যোগে আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *