সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকার গ্রেপ্তার

বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকার গ্রেপ্তার

বগুড়া সংবাদ :  বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার দিবাগত রাতে বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে এসব তথ্য পুণ্ড্রকথাকে নিশ্চিত করেছেন ডিবির পুলিশ পরিদর্শক ইকবাল বাহার।

গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা তুফান সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকারের ভাই।

তুফান সরকার শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ১৯টি মামলা রয়েছে। ছাত্রী ধর্ষণ মামলায় ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন তুফান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ পরিদর্শক ইকবাল বাহার জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে। এছাড়াও তুফান সরকার দুদকের একটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

তিনি আরও জানান, গ্রেপ্তার তুফান সরকারকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Check Also

সোনাতলায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন

বগুড়া  সংবাদ: জনগণের দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *