সর্বশেষ সংবাদ ::

খাদাস স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন শাজাহানপুর ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খাদাস স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন
শাজাহানপুর ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড় সংবাদ :  বগুড়া শাজাহানপুরের গয়নাকুড়ি স্পোটিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাড়িগাছা মাদ্রাসা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ধুনট উপজেলার উত্তর পেঁচুল যুব সংঘকে ৫-৩ গোলে হারিয়ে শাজাহানপুরের খাদাস স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টূর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচের উদ্বোধন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক আবুল বাশার। খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন রানা, আরাফাত রহমান কোকা স্মৃতি সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আলম, খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এনামুল করিম স্বপন, আবু বক্কর সিদ্দিক, রাজেক আলী সাকিদার, হাসিবুল ইসলাম হাসিব, জাহাঙ্গীর আলম রনি, সাজু আহম্মেদ প্রমুখ।

Check Also

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  ০৩/১২/২০২৫ বুধবার বাদ আছর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *