সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত

দুপচাঁচিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত

বগুড়া  সংবাদ:  ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে গত ১নভেম্বর শুক্রবার সকালে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা
পরিষদ চত্বর থেকে এক যুব র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার রুহুল কুদ্দুস তালুকদার এর সভাপতিত্বে ও উপসহকারী যুব উন্নয়ন অফিসার প্রদ্যুৎকান্তি বসাকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষন অফিসার শহীদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, সফল আত্মকর্মী নাজমুল হক রতন, সঞ্চিতা চৌধুরী প্রমুখ। এসময় বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপচাঁচিয়া প্রতিনিধি মেহেদী হাসান সহ উপজেলা যুব উন্নয়ন অফিসের প্রশিক্ষনার্থী সফল আত্মকর্মী, যুব সংগঠক ও ঋল গ্রহীতাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি প্রাতিষ্ঠানিক ২জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রকল্পধারীর মাঝে ২লাখ৭০হাজার টাকা
ঋণের বিতরণ করেন।

Check Also

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামিক স্টাডিজ গ্রুপের দোয়া মাহফিল

বগুড়া সংবাদ  : বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে বুধবার বাদ মাগরিব জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *