সর্বশেষ সংবাদ ::

হাফিজার সভাপতি, মেহেদী সম্পাদক আদমদীঘি প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষনা

হাফিজার সভাপতি, মেহেদী সম্পাদক আদমদীঘি প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষনা
বগুড়া  সংবাদ: বগুড়ার আদমদীঘি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানকে সভাপতি ও খন্দকার মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বচিত করে দুই বছর মেয়াদী এগার সদস্য বিশিষ্ট নতুন কার্য নির্বাহি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহ-সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম (উজ্জল), সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহসানুল হক খান সবুর, কার্যকরি সদস্য মিহির কুমার সরকার, আনোয়ার হোসাইন ও মমিন খান। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় আদমদীঘি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় আগের কমিটি বাতিল করে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষনা করা হয়।

Check Also

কাহালুতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনে আয়োজনে ২ দিনব্যাপী ৪৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *