সর্বশেষ সংবাদ ::

সোনাতলার জোড়গাছা ইউনিয়নে সীরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

সোনাতলার জোড়গাছা ইউনিয়নে সীরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জোড়গাছা ইউনিয়ন শাখার আয়োজনে গত  সোমবার বিকাল ৫টায় স্হানীয়  কিয়াছের মোড়ে  সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা  জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক সাতমাথা’র  সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন।সৈয়দ আহম্মেদ  মডেল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা  তাজুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, সৈয়দ আহম্মদ সাংগঠনিক থানা শিবিরের সভাপতি মানিক মিয়া,দিগদাইড় ইউনিয়ন জামায়াতের আমীর মো: মহিদুল ইসলাম,জোড়গাছা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহিদুল ইসলাম,দিগদাইড় ইউনিয়ন ওলামা মায়াশায়েখ পরিষদের সেক্রেটারি হাফেজ আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা  আব্দুর রাজ্জাক প্রমুখ।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *