সর্বশেষ সংবাদ ::

সারিয়াকান্দিতে নবাগত ওসির সঙ্গে যুবদলের  শুভেচ্ছা বিনিময়

সারিয়াকান্দিতে নবাগত ওসির সঙ্গে যুবদলের  শুভেচ্ছা বিনিময়
বগুড়া সংবাদ:  সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি।
রবিবার দুপুরে  থানার ওসির কক্ষে  শুভেচ্ছা বিনিময়কালে  উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির  সদস্য ফরহাদ হোসেন,   সাদিক, রব্বানী, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক রবিউল ইসলাম ফারুক, কুতুবপুর ইউনিয়ন যুবদলের  আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ন আহবায়ক আবু হান্নান ও  সুমন মন্ডল,ভেলাবাড়ি ইউনিয়ন যুবদলের  আহ্বায়ক আব্দুর রহিম টিটু, যুগ্ন আহবায়ক সুবেল মিয়া, চন্দনবাইশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের  সিনিয়র যুগ্ন আহবায়ক শামসুল আলম, কামালপুর ইউনিয়ন যুবদলের  যুগ্ন আহবায়ক মাসুদ মিয়াসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Check Also

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *