সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে দেড় লাখ টাকা দামের গরু চুরি

বগুড়া সংবাদ   : নওগাঁর রাণীনগরে কৃষকরে গোয়াল ঘরের তালা কেটে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার একডালা ফকিরপাড়া গ্রামের সখিন উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলমের গোয়াল ঘর থেকে এই চুরির ঘটনা ঘটে।

গরুর মালিক জাহাঙ্গীর আলম জানান,শনিবার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। সকালে ঘুম থেকে ওঠে দেখি গোয়াল ঘরের দরজার তালা কেটে চোরেরা গরু চুরি করে নিয়ে গেছে। গরুটির বর্তমান বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা হবে বলে জানান তিনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,গরু চুরির ঘটনা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি।এঘটনায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাবতলীতে পৌর মহিলাদলের সভানেত্রী সুরভীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  বগুড়ার গাবতলীতে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *