সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ২ শহীদ পরিবারকে ৪ লাখ টাকা প্রদান করলো জামায়াত


বগুড়া  সংবাদ   :  ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকার পতনের গনঅভ্যুত্থানে ২ শহীদ পরিবার সদরের এরুলিয়া ইউনিয়নের সিল্কিবান্ধা গ্রামের শহীদ রিপন ফকির ও শহীদ আব্দুল মান্নানের পরিবার কে ৪লাখ টাকা উপহার প্রদান করলো জামায়াত। এ উপলক্ষে এক দোয়া অনুষ্ঠান শনিবার বিকেলে চারমাথা সাংগঠনিক থানা আমীর আব্দুল বাসেদের সভাপতিত্বে বানদিঘী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেত্রেটারী আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম, জামায়াত নেতা মাও: সুলতান আলী, লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান মহররম আলী, শ্রমিক নেতা ইদ্রিস আলী, এরুলিয়া ইউনিয়ন আমীর শাহাদৎ হোসেন দুলাল, সেক্রেটারী নাদিম মাহমুদ, সুইট প্রমুখ।
অনুষ্ঠান শেষে সকল শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া করেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। শেষে ২ পরিবারকে ৪ লাখ টাকা প্রদান করা হয়।

Check Also

জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

বগুড়া সংবাদ : সরকার জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *