সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় পোনা মাছ অবমুক্ত

দুপচাঁচিয়ায় পোনা মাছ অবমুক্ত

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধান ক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২সেপ্টেম্বর সোমবার
দুপুরে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের পুকুরে প্রধান অতিথি হিসাবে এ পোনা মাছ অবমুক্ত করেন জেলা মৎস্য অফিসার কালীপদ রায়। এসময় উপজেলা মৎস্য অফিসার মকছেদ আলী প্রামানিক(চঃদাঃ), উপজেলা পোনা অবমুক্ত কমিটির
সদস্য উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার রুহুল কুদ্দুস তালুকদার উপস্থিত ছিলেন। এদিন উপজেলা পরিষদের পুকুর সহ ৭টি জলাশয়ে ২’শ ৫০কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।

Check Also

তালোড়ায় মদিনাতুল উলুম রফিকুল ইসলাম ক্বওমী মাদ্রাসায় ইফতার মাহফিল

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ইসলাম নগর মদিনাতুল উলুম রফিকুল ইসলাম ক্বওমী মাদরাসার আয়োজনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *