সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ড্রেনের কাদার ভিতরে মাথা চুবিয়ে বৃদ্ধ কে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ায় ড্রেনের কাদার ভিতরে মাথা চুবিয়ে বৃদ্ধ কে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়া সংবাদ :   বগুড়ায় ড্রেনের কাঁদার ভেতরে মাথা চুবিয়ে মুরগীর খামারী বৃদ্ধ ইউনুস আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে সদর উপজেলার নুরুইল মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের নাম মনির মন্ডল (২৫)। তিনি বালা কৈগাড়ী এলাকার জিল্লার মন্ডলের ছেলে। এছাড়াও তিনি ইউনুস হত্যা মামলার দুই নম্বর আসামি।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।মামলার বরাদ দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, মুরগীর খামারী ইউনুস আলীর বড় ছেলে আবু শাহীন মানসিক রোগী। গত ২০ জুন দুপুর আড়াইটার দিকে আবু শাহীন তাদের প্রতিবেশী আব্দুল ওয়াহাবের স্ত্রীকে রাস্তাকে হাত ধরে সরিয়ে দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার( ২২ জুন) বিকাল তিনটার দিকে শাহীনকে একা পেয়ে আব্দুল ওয়াহাব এলোপাতাড়ি মারধর করে৷ পরে সন্ধ্যার দিকে শাহীনের ছোট ভাই গোলাম রসুল তার ভাইকে মারধর করার কারণ জিজ্ঞাসা করতে গেলে আব্দুল ওয়াহাব অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে তার ভাই ও আত্মীয়স্বজনেতরা মিলিত হয়ে গোলাম রসুলকে মারধর করে। এসময় ইউনুস আলী রসুলকে বাঁচানোর চেষ্টা করতে গেলে তারা তাকেও মারধর করেন এবং ইউনুস আলীকে ড্রেনের মধ্যে মাথা ডুবিয়ে শ্বাসরোধে হত্যা করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ইউনুস আলী হত্যাকাণ্ডে বগুড়া সদর থানায় আব্দুল ওয়াহাবকে প্রধান আসামি করে ১১জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই নম্বর আসামি আব্দুল ওয়াহাবের ভাই মনির মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Check Also

জয়ী হয়ে শুভেচ্ছা বার্তা দিলেন শিবগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  বগুড়া) :  জয়ী হয়ে বগুড়া ২ আসনের সকল জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *