সর্বশেষ সংবাদ ::

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও রাজনীতিবিদ ডাক্তার তৈবুর রহমান (হংকং) ৩২তম মৃত্যুবার্ষিকী আজ (বুধবার)

বগুড়া সংবাদ :  ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও রাজনীতিবিদ ডাক্তার তৈবুর রহমান (হংকং) ৩২তম মৃত্যুবার্ষিকী আজ (বুধবার)। একসময়ের বগুড়া তুখোড় আপোষীন, সৎ, যোগ্য রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন তিনি । ডাক্তার তৈবুর রহমানের জীবন দশায় বগুড়ায় ও জয়পুরহাটের রাজনীতিতে অনেক অবদান রেখেছেন। তিনি একজন ত্যাগী ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। তার (ডাক্তার তৈবুর রহমান হংকং) রাজনীতিক জীবনে বগুড়া স্টেডিয়াম সহ মহাস্থান ডাকবাংলা ও পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ বগুড়ার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে তার ব্যাপক অবদান রয়েছে। ডাক্তার তৈবুর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের সদস্যদের পক্ষে থেকে মাগফিরাত ও দোয়া চাওয়া হয়েছে।

Check Also

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সাত আসনে সমান বরাদ্দ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ : বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *