সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে গলায় ফাঁস দেওয়া গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গলায় ফাঁস দেওয়া তমিনা আক্তার বৈশাখী (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে শহর পুলিশ। বৈশাখী উপজেলার  সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর মোহনের স্ত্রী। বুধবার বেলা ১২টায় একই মহল্লায় ওই গৃহবধূ তার বাবার বাড়িতে শয়ন ঘরের আড়ার সাথে ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।  পুলিশ ও স্থানিয়রা জানান, মাত্র চার মাস আগে মৃৃত আজিজার রহামান আজিজের মেয়ে বৈশাখীর সাথে একই মহল্লার মোহন নামের এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর থেকে বৈশাখী তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। মায়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যে মনোমালিন্য হতো। এক পর্যায়ে বুধবার বেলা ১২টায় সকলের অগোচরে বাবার বাড়িতেই শয়ন ঘরের আড়ার সাথে ওড়নার ফাঁস দিয়ে বৈশাখী ঝুলতে থাকে। তার মা গোলাপী বেগম তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে শুরু করেন। প্রতিবেশিরা এগিয়ে এসে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন।  এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *