সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে নিরাপদ সড়ক চাই‌ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও আলোচনা সভা ‎

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে “নিরাপদ সড়ক চাই” (নিসচা) সংগঠনের উদ্যোগে বগুড়া জেলা কমিটির আয়োজনে মাসব্যাপী কর্মসূচির গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার (১৬ অক্টোবর) বগুড়া গাবতলী তিনমাথা মোড়ে দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু মুসা, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির উপদেষ্টা ও প্রথম শ্রেণীর ঠিকাদার মোস্তাফিজার রহমান মিলু, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শহিদুল ইসলাম রতন, সহ-সভাপতি বাবু বসুধা, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল আকন্দ ও নিসচা বগুড়া জেলা কমিটির দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক‌, অনুসন্ধান মিডিয়া সেলের আহবায়ক আতোয়ার রহমান বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য নজরুল ইসলাম, জান্নাতুল ইসলাম, সাংবাদিক সামিউল ইসলাম শামীম, গাবতলী মডেল থানার সেকেন্ড অফিসার ইয়াছিন আরাফাত পিপিএম, এস আই খোবির হোসেন, গাবতলী বন্ধু সমাজ সংগঠনের সভাপতি ইশতিয়াক আহমেদ সাদিক, সাবেক সেনা সদস্য আতাউর রহমান রানু, রহিমা আক্তার্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Check Also

একটা দল মুসলমানদের বেহেশতের লোভ দেখায়, আর হিন্দুদের ঢাকের তালে উলুধনি দেয়। —প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ  :হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের দাসত্ব করে না উল্লেখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *