সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় প্রয়াত এ্যাম্বুলেন্স চালক সিয়াম এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিচালিত বেসরকারি এ্যাম্বুলেন্স চালক সাজ্জাদ হোসেন সিয়াম এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার রুহের মাগফেরাত কামনা করে মঙ্গলবার বাদ জোহর বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার উদ্যোগে সংগঠন কার্যালয়ে এক মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক মোঃ সোহাগ এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামিম হোসেন এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক উপদেষ্টা জহুরুল ইসলাম পলাশ, সাবেক সভাপতি জাকির হোসেন বেবি, সাবেক সাধারণ সম্পাদক বাকিরুল ইসলাম, রফিকুল ইসলাম, এছাড়াও সদস্য শাহ আলম, হৃদয়, বিল্লাল, রকি মিয়া, সোহাগ হোসেন ও রাশেদ উপস্থিত ছিলেন। মালিকদের মধ্যে মেহেদী হাসান,  শাহীন, শিপন ও কোরবান সহ বিভিন্ন মালিক ও চালকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Check Also

দুপচাঁচিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বীরকেদার ইউপি চ্যাম্পিয়ন

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় ধাপ, নিমাইকালা ও যোগীপাতা গ্রামবাসীর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *