
বগুড়া সংবাদ : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিচালিত বেসরকারি এ্যাম্বুলেন্স চালক সাজ্জাদ হোসেন সিয়াম এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার রুহের মাগফেরাত কামনা করে মঙ্গলবার বাদ জোহর বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার উদ্যোগে সংগঠন কার্যালয়ে এক মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক মোঃ সোহাগ এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামিম হোসেন এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক উপদেষ্টা জহুরুল ইসলাম পলাশ, সাবেক সভাপতি জাকির হোসেন বেবি, সাবেক সাধারণ সম্পাদক বাকিরুল ইসলাম, রফিকুল ইসলাম, এছাড়াও সদস্য শাহ আলম, হৃদয়, বিল্লাল, রকি মিয়া, সোহাগ হোসেন ও রাশেদ উপস্থিত ছিলেন। মালিকদের মধ্যে মেহেদী হাসান, শাহীন, শিপন ও কোরবান সহ বিভিন্ন মালিক ও চালকবৃন্দরা উপস্থিত ছিলেন।