সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বগুড়া সংবাদ  : জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনের টাই-ইন কাজের জন্য বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বগুড়া শহর ও সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহের সাময়িক সংকটে পড়বেন।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

Check Also

আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মানের পুকুরটি অবশেষে ভুমি দস্যুর হাত থেকে রক্ষা পেলো

বগুড়া সংবাদ  : দীর্ঘ জল্পনা-কল্পনা ও আইনী প্রক্রিয়া শেষে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *