সর্বশেষ সংবাদ ::

ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া সংবাদ  :বগুড়ার ধুনটে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল বাছেদ শেখ (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী গুচ্ছগ্রামের কাঁচা রাস্তার উপর মাদক বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল বাছেদ শেখ গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি গ্রামের মৃত খলিল শেখের ছেলে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, আব্দুল বাছেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। # (ছবি আছে)ল

Check Also

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *