

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনট উপজেলার ইছামতি নদীতে অভিযান চালিয়ে ২৩টি চায়না দুয়ারী জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৬ সেপ্টেম্বর) পৌরসভার পারধুনট ইছামতি নদীতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার আরিফ উল্লাহ নিজামী।
তিনি জানান, চায়না জালে ছোট-বড় সব ধরনের মাছ আটক পড়ে। মাছের ডিম ও রেনু পর্যন্ত নষ্ট হয়। একারনে জলজ প্রাণীর প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের ২৩টি চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ ও মৎস্য অফিসের কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা