

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্ক থেকে বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে র্যালিটি বের করা হয়।
র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সিনিয়র সহসভাপতি মো. মশিউর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন।
এছাড়া র্যালিতে মহানগর ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে ময়নুল হাসান উজ্জ্বল, শহিদুল আলম সঞ্জু, এ কে আজাদ, আরিফুর রহমান পিন্টু, আজিজুল হক মঞ্জু, মাহবুবর রহমান লুলকা, এনামুল হক সুমন, সায়েদুল ইসলাম সায়েদ, সাজ্জাদ হোসেন পিন্টু, আবদুল মান্নান, হারুন অর রশিদ সাজু, ইকবাল হোসেন রাজু, রেজাউল হক, আবদুল কুদ্দুস চান, সাইদুর রহমান, সাবেক ওয়ার্ড সভাপতি আখতারুজ্জামান নান্টু, মন্তেজার রহমান, ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, আইনুর রহমান, মিলন আখন্দ, রশিদুল হাসান তালুকদার লিটন, আবদুল জলিল, ফারুক হোসেন ফারুক, শাহ রাজু বাহার, শফিকুল ইসলাম শফিক, মিজানুর করিম মাসুদ, এমদাদুল হক মিলন, রাশেদুর রহমান রাশেদ, মতিয়ার রহমান স্বাধীন, শিবলি সাদিক মানিক, দেলোয়ার হোসেন মুক্তার, আবদুল খালেক, শহিদুল ইসলাম, সৈয়দ কোরবান আলী বাপ্পি, অ্যাডভোকেট আবদুল্লাহ হেল বাকী লিপন, আসিফ আশরাফ, আফজাল শেখ নাহিদ, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস, হাবিবুর রহমান রজিব, আরিফুর রহমান দিপন, আবদুল বাসেত, মানিক সরকার, রফিকুল ইসলাম খাজা, রাজু পাইকার, শহিদুল হাসান জুয়েল, আবু বকর সিদ্দিক বিদ্যুৎ, এনামুর রশিদ চন্দন, তাইজুল ইসলাম মুন্না, সাইফুল ইসলাম, তোফায়েল আহমেদ রিপন, আবদুল হামিদ, আখতার হোসেন নয়ন, এনামুল হক, মাফুজার রহমান, জাহিদুর সরকার, শরিফুল ইসলাম শামীম, আয়নাল হক মানিক, আবদুল কাদের, গোলাম রব্বানী জাকি, মো. হোসাইনুল করিম, আবদুর রহিম, ইশতিয়াক আহমেদ গুড্ডু, শানবীর আহমেদ শয়ন, মোর্শেদুল কবির, ফয়সাল হোসেন লাবন, আনোয়ার হোসেন সান্টু, রেজাউল ইসলাম, মো. খলিল, খোরশেদ আলম, সাইদুজ্জামান হিরা, মো. হোসেন, আবদুল গোফফার, শফিকুল ইসলাম ও মো. ইমরানসহ বিএনপি ও ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন।
র্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা