সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বগুড়া সংবাদ :বগুড়ার সোনাতলায় রাণু মার্কেটসংলগ্ন টাটা ডিজিটাল ডায়াগনস্টিক কনসালটেশন অ্যান্ড ক্লিনিকের উদ্যোগে নূর-আল-সৌদিয়া স্বেচ্ছাসেবী প্রোগ্রামের সহযোগিতায় চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ চিকিৎসাসেবা কার্যক্রম চলে। টাটা ক্লিনিকের পরিচালকরা এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লিনিকের পরিচালক আবুল ফাতাহ আসাদুজ্জামান আসাদ, রুহুল আমিন রঞ্জু, রবিউল ইসলাম, রঞ্জিত কুমার সরকার, মোস্তাফিজুর রহমান, রকিবউদ্দৌলা রাজা, হাসান মামুন রিপনসহ অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী এ কর্মসূচিতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া ছানিপড়া বেশ কয়েকজন রোগীর তালিকা প্রস্তুত করে চোখের অস্ত্রোপচারের জন্য শুক্রবার (২৮ আগস্ট) বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়।
টাটা ডিজিটাল ডায়াগনস্টিক কনসালটেশন অ্যান্ড ক্লিনিক কর্তৃপক্ষ গত কয়েক বছর ধরে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে আসছে।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *