

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : আজ ১৪ মে বৃহস্পতিবার ঐতিহাসিক মহাস্থানগড়ে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে। প্রতি বছর এখানে গাঁজা সেবন সহ নানা ধরনের অনৈতিক কার্যক্রম চলতো মাজার এলাকা সহ এর আশে পাশে এলাকায়। কিন্তু এবার প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন মুল্যে মাজার এলাকা কে সকল ধরনরে অনৈতিক কার্যকলাপ হতে দেওয়া হবে না। প্রতি বছরের মত এবারও আবহাওয়া অনুকুলে থাকলে জমজমাট উৎসব উদযাপন হবে বলে স্থানীয়দের আশা।
মহান অলি হযরত শাহ্সুলতান মাহমুদ বলখী (র:) ইতিহাসকে স্মরণ করে প্রতি বৎসর বৈশাখ মাসের শেষ বৃহস্পিবার এখানে বিনা প্রচারনায়, বিনা দাওয়াতে একদিন এক রাতের জন্য বিশাল মিলন মেলায় পরিপূর্ণ হয়ে ওঠে। হযরত শাহ সুলতান ও পশুরামের ইতিহাসকে ঘিরে প্রতি বৎসর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই উৎসব উদ্যাপিত হয়ে থাকে। ইতিমধ্যে ফকির সন্ন্যাসীরা মহাস্থান গড়ে আগমন শুরু করেছে। প্রতি বছর মেলার দিনটিতে এখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে । তবে বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকলে লোক সমাগম কম হবে বলে স্থানীয়রা মনে করেন। গত বছর আবহাওয়া মোটমুটি ভালো থাকায় লোক সমাগম এবং ব্যবসা দুটোই ভালো হয়েছে। এবারও ব্যবসা ভালো হবে যদি আবহাওয়া অনুকুলে থাকে আর এ কারনে ব্যবসায়িদের মধ্যে আশার সাথে এবার উৎকন্ঠা বিরাজ করছে। বাউল ফকির দরবেশ আর সন্ন্যাসীরা সারাদিন-রাত মারুফতি জারী সারি গানে মগ্ন থাকবে। অন্যদিকে মুসল্লিরা সারারাত জেগে ইবাদত বন্দেগি করবেন। অনুষ্ঠান সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে সব ধরনের ব্যাবস্থা নেওয়া হয়েছে। এই উৎসবকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারেও স্থানীয় কটকটি ব্যবসায়ীরা শত শত মন কটকটি বিক্রির জন্য প্রস্তুত করেছে। উপজেলা নির্বাহি অফিসার জিয়াউর রহমান ও থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন সার্বক্ষনিক তদারকি করছেন । এবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয় ঐতিহাসিক মহাস্থান গড় একটি পূর্ণভূমি। এর পবিত্রতা রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এদিন কোন প্রকার গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, লটারী, জুয়া সহ কোন প্রকার মাদক সেবন ও বিক্রি করতে দেওয়া হবে না, আইন শৃংখলা রক্ষার জন্য পোশাক ধারী পুলিশ, ভ্রাম্যমান ম্যাজিষ্টেট, সাদা পোশাক ধারী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণ ভাবে শেষ বৈশাখ উৎসব পালনে সকলের সহযোগিতা প্রয়োজন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ (শিবগঞ্জ থানা) শাহীনুজ্জামান শাহীন বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা মহাস্থান গড় এবং মাজার এলাকায় সকল প্রকার অনৈতিক কার্যকলাপ বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছি। মহাস্থান মাজার ও মসজিদ এলাকায় শুধু ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য কিছু হতে দেয়া হবে না। এর পবিত্রতা রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার জিয়াউর রহমান বলেন মহাস্থান মাজার এলাকায় কোন প্রকার মাদক সেবন বিক্রি এবং যে কোন ধরনের অনৈতিক কাজ হতে দেওয়া হবেনা। শুধু মাত্র ধর্মীয় উৎসব ছাড়া এখানে আর কোন কাজ হবেনা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা