সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জামায়াত নেত্রী সাজেদা সামাদ এমপি কে সংবর্ধনা ও নারী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মঙ্গলবার বিকেলে বগুড়ার একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের পরিচালক ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া মহানগর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক মরিয়ম বেগম মুন্নির সভাপতিত্বে ও উম্মে জারীদ সুমাইয়ার পরিচালনায় নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন বগুড়া মহানগর নেত্রী তাজন আক্তার জাহান, ফাতেমা তুজ জোহরা, তানজিন আরা স্বপ্না, জেলা নেত্রী মাসুদা করিম। আরো বক্তব্য রাখেন শাহজাদী বেগম, সাবেক কাউন্সিলর মঞ্জুযারা মুন্নী, সাবেক কাউন্সিলর জোবাইদা বেগম, সাবেক কাউন্সিলর শিরিন আকতার, খাদিজা বেগম, ফাতেমাতুজ জোহরা, বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহিলা বিভাগের পরিচালক মাসুমা বেগম, নাদিরা বেগম, আম্বিয়া বেগম, নুসরাত জাহান, রুমা খাতুন, কাঞ্চন বেগম, তহমিনা তানি, নাফিসা বেগম, নাসিমা বেগম, রিনা বেগম, মনিরা বেগম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সংবর্ধনা প্রদান করায়  ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজে কুরআন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন। কুরআন সুন্নাহর আলোকে একদল সৎ যোগ্য লোক তৈরি করছে, যাদের নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আজ যারা একদিকে সুন্দর পরিকল্পনার  কথা বলছে অপর দিকে দূর্নীতি, চাদাবাজি ও সন্ত্রাস করছে তাদের দ্বারা দেশ জাতি ও জনগণের কল্যাণ সাধন সম্ভব নয়। উন্নত আমল ও নৈতিকতার সমম্বয়ে নিজেদেরকে গড়ে তোলার জন্য তিনি সকল কর্মীদের প্রতি আহ্বান জানান। আমি সংসদে নারীদের অধিকার আদায় ও  মর্যাদা রক্ষায়  চেষ্টা করবো। এ জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

Check Also

বগুড়ায় এনসিপির বহিস্কৃত নেতা গাজী সালাউদ্দিনের তিন দিনের রিমান্ড

বগুড়া সংবাদ  : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *