সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৬ আসনের উপনির্বাচন জামায়াত প্রার্থীর গণসংযোগে দাঁড়িপাল্লার গণজোয়ার

বগুড়া সংবাদ : আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার দিনভর গণসংযোগ করেছেন জামায়াত প্রার্থী জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত রয়েছে।
সবাই যখন ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত তখনো তিনি ছুটে চলেছেন ভোটারের দ্বারে দ্বারে। তিনি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের নামাজগড়, হাকিরমোড়, উপশহর, ওলির বাজার, ধরমপুর বারোপুর আন্ডারপাস এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপশহরে এক পথসভায় আবিদুর রহমান সোহেল বলেন, আসন্ন উপনির্বাচনে দেশে সরকার পরিবর্তনের সুযোগ নেই। কিন্তু বগুড়ার উন্নয়ন, বগুড়ার আইন-শৃংখলা পরিস্থিতি, বগুড়ার মাদক সমস্যা, যানজট সমস্যাসহ সকল সমস্যা সমাধানের জন্য একজন সৎ, দক্ষ ও যোগ্য এমপি প্রয়োজন। যিনি নিজে দূর্নীতি, লুটপাট করবেন না এবং কাউকে করতেও দিবেন না। জামায়াতে ইসলামী দূর্নীতি, চাঁদাবাজী মুক্ত বগুড়া গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন উপনির্বাচনে জামায়াত বিজয়ী হলে একটি শান্তিময় বগুড়া উপহার দেওয়া হবে। তিনি উপনির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে সাধারণ ভোটারদের অনেকেই একটিবারের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম, , অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন, ১ নং ওয়ার্ড আমীর মাওলানা জামিলুল হক, ২ নং ওয়ার্ড আমীর ডা. আবু বক্কর সিদ্দিক, ৪নং ওয়ার্ড আমীর আব্দুল কুদ্দুস, ১৭ নং ওয়ার্ড আমীর আব্দুর রউফ পারভেজ প্রমুখ।

Check Also

গাবতলীতে আটোটেম্পু চালক কল্যাণ সমিতির মৃত্যু সদস্য পরিবারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য মোরশেদ মিলটন

বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকী গাবতলী বগুড়া) : গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে গাবতলী আটোটেম্পু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *