সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সাংস্কৃতিক প্রতিনিধি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মঙ্গলবার বিকেলে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক প্রতিনিধি সমাবেশ ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারী গোলাম মোর্শেদ মিলন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়হানুল হক রানা, সামিউল ইসলাম, দেশীয় সাংস্কৃতিক সংসদ এর সঙ্গীত পরিচালক, রুহুল আমিন, নাট্য পরিচালক আব্দুল মোমিন, আবৃত্তি পরিচালক প্রভাষক বিপ্লব আনোয়ার, মিডিয়া ও প্রচার সম্পাদক ইউসুফ আলী, ক্বিরাত পরিচালক ক্বারী দেলোয়ার হোসেন সহ দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলার ১১ টি উপজেলার দুই শতাধিক শিল্পী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে। সকল অব্যবস্থাপনা থেকে বের হয়ে দেশে সুস্থধারার ইসলামী সংস্কৃতি চালু করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Check Also

দেশী-বিদেশী শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণ বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

বগুড়া সংবাদ : বগুড়ায় দেশি-বিদেশি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে টিএমএসএস এর মৈত্রী মন্দিরে পালিত হয়েছে জন্মাষ্টমী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *