সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হাফেজ সাইফুল হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া বিশিষ্ট আলেমে দ্বীন, ইমাম, খতিব ও উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবীতে মঙ্ঘরবার দুপুরে ঐতিহাসিক সাতমাথায় উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়। উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী ড. আবু সালেহ মামুনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা হেদাইতুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা এমদাদুল হক, মাওলানা আমানুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, ড. আব্দুল বারী রশীদি, মাওলানা গোলাম আজম, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা মাকসুদ আল আযমী প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, হত্যাকারী সন্ত্রাসী চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এখনো সন্ত্রাসীরা তার নিহত সাইফুলের পরিবারকে হুমকি প্রদান করছে। প্রশাসনকে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী করেন। গত ১মার্চ বগুড়া শহরের ঠনঠনিয়া মাহবুবনগর এলাকায় সন্ত্রাসীরা হাফেজ সাইফুল ছুরিকাঘাত করে ও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Check Also

শিবগঞ্জে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া): বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ও আমতলী বাজারের বিভিন্ন ওষুধের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *