সর্বশেষ সংবাদ ::

স্বপ্ন থেকে বাস্তব: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে মোকামতলায় কলেজর ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : দীর্ঘদিন ধরে মোকামতলায় ছিল শুধুমাত্র একটি মহিলা কলেজ। ফলে এ অঞ্চলসহ আশপাশের গ্রামের অসংখ্য ছেলেশিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য যেতে হতো বহু দূরে। আর্থিক সীমাবদ্ধতা, যাতায়াতের দুর্ভোগ ও অনিশ্চয়তার কারণে অনেকের শিক্ষাজীবন মাঝপথেই থেমে যেত। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, একটি পূর্ণাঙ্গ কলেজ, যেখানে স্থানীয় ছেলেমেয়েরা নিজ এলাকায় থেকেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে।

অবশেষে সেই প্রত্যাশার বাস্তব রূপ দিতে এগিয়ে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলম এমপি। তার আহবানে সাড়া দিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার ও তাঁর ভাই বিশিষ্ট ব্যবসায়ী চয়ন তালুকদার কলেজ প্রতিষ্ঠার জন্য উদারভাবে ১০০ শতক জমি দান করেন।

এরই ধারাবাহিকতায় সরকারি বরাদ্দে নব-নির্মিত মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয় ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি, শনিবার দুপুর ২টায় এক মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলম এমপি।

কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা বিএনপির সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেলসহহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।

এদিকে, প্রতিমন্ত্রী মহোদয়ের আগমনের খবরে পুরো এলাকায় আনন্দ ছড়িয়ে পড়ে। নানা শ্রেণী পেশার মানুষ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় প্রতিমন্ত্রীকে।

Check Also

বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জামায়াতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *