সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে ট্রেনের বগিতে ৮৪ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনের বগিতে চাল ভর্তি বস্তা থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ চাঁন মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে  পুলিশ। গ্রেপ্তার চাঁন মিয়া লালমনিরহাটের তিস্তা লতিপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। শনিবার দুপুর সাড়ে ৩টায় উপজেলার সান্তাহার জংশন স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে , কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশন স্টেশনের তিন নম্বর প্লাটফমে পৌঁছলে গোপন সংবাদে পুলিশ অভিযান পরিচালনা করেন। ট্রেনের ‘চ’ নম্বর বগিতে যাত্রী বেশে মাদক পাচারকারী চাঁন মিয়া তার আসনে বসে পায়ের কাছে একটি চালের বস্তায় ফেনসিডিল নিয়ে বসে ছিলেন। তল্লাশীকালে ওই বস্তার মধ্যে চালের ভেতরে এবং একটি কাগজের কার্টুনে বিশেষ কায়দায় রাখা ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় চাঁন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, গ্রেপ্তার চাঁন মিয়ার বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Check Also

জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

বগুড়া সংবাদ : সরকার জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *