সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় গভীর রাতে ট্রান্সফরমারের কয়েল চুরি সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার বেলহট্রি এলাকায় গভীর রাতে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামার কয়েল তার চুরির ঘটনা ঘটেছে। ১৪ ফেব্রæয়ারি শনিবার দিবাগত রাতে বেলহট্রি এলাকার শাহাদত আলীর গভীর নলকূপে এ চুরি সংঘটিত হয়। একের পর এক নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনায় চলতি সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ নিয়ে উদ্বেগ-আতঙ্কে রয়েছেন কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা গভীর নলকূপের বিদ্যুতের খুঁটিতে স্থাপিত তিনটি ট্রান্সফরমারের বক্স ভেঙে ভেতরে থাকা মূল্যবান তামার কয়েল তার খুলে নিয়ে যায়। চোরচক্র কৌশলে ট্রান্সফরমারের ভেতরের অংশ বের করে একটি খালি বক্স খুঁটিতে এবং দুটি মাটিতে ফেলে রেখে যায়। ভোরে কৃষকরা জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে গেলে ট্রান্সফরমারের ক্ষতিগ্রস্ত অবস্থা দেখতে পান। এ সময় তাদের চিৎকারে গভীর নলকূপের মালিক শাহাদত ও মহিদুল সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয় কৃষক আলিম প্রামাণিক জানান, সা¤প্রতিক সময়ে এলাকায় ট্রান্সফরমার ও বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে গেছে। এতে সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি দ্রæত চোরদের গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার দ্রæত প্রতিস্থাপনের দাবি জানান।
এলাকাবাসীর দাবি, চোরচক্রকে দ্রæত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি গ্রামীণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#

Check Also

কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শনিবার বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *