সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আলতাফুন্নেসা খালার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান খান (মুক্তা) এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস. আব্দুল্লা-হিল-বাকী (লিপন)।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন সমিতির সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, আইনজীবীদের মানসিক প্রশান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি করতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রতি বছরই অব্যাহত থাকবে।

Check Also

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ ও বিক্ষোভ

বগুড়া সংবাদ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২৪ গণ-অভ্যুত্থানের জুলাই যোদ্ধা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *